শিরোনাম
◈ ভুটানকে ৪ গোলের ব্যবধানে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের ◈ থামছে না শ্রমিক আন্দোলন, গভীর সংকটের মুখে পোশাকশিল্প ◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১২:০৮ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্বপন দেব: মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বুধবার বিকেলে পত্রিকার সম্পাদক-প্রকাশক ও কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমদ এর ব্যক্তিগত কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের এক মিলন মেলায় পরিণত হয়।

পত্রিকাটির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক পৌর মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক-গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেব রায় (সঞ্জয়), কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এটিএন নিউজ জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, আরটিভি জেলা প্রতিনিধি চৌধুরী ভাষ্কর হোম, বৈশাখী টিভির মৌলভীবাজার প্রতিনিধি, ইমন দেব চৌধুরী, মাই টিভি জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, সাংবাদিক সাজিদুর রহমান সাজু ও মোনায়েম খান প্রমুখ। আলোচনা পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের প্রতিষ্ঠাকালীন সম্পাদক শাহীন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদের বিভিন্ন মহল থেকে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর পর কমলগঞ্জের কাগজ পরিবার থেকে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। সব শেষে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

  • সর্বশেষ