শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে নির্মাণের ১৫ দিনের মধ্যে ভেঙে গেল ড্রেন

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ১৫ দিনের মাথায় ভেঙে পড়েছে ড্রেনের এক পাশের দেয়াল। মঙ্গলবার (৩০ মার্চ) ভোরে কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে নির্মান করা এ ড্রেনটি ভেঙে পড়ে। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।

[৩] স্থানীয়রা জানান, প্রথম থেকেই এ ড্রেন নির্মানের কাজে নয়-ছয়ের অভিযোগ ছিল। স্থানীয়রা বিষয়টি কমলগঞ্জ পৌরসভার মেয়রকে অবগত করলে তিনি সরেজমিন কাজ পরিদর্শন করে কাজে অনিয়মের কারণে দু’দিন কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এতে কাজ বন্ধ ছিল। কিন্তু পরিবর্তিতে কাজের গুণগত মানের নিশ্চয়তা দিয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ সমাপ্তের ১৫ দিনের মাথায় মঙ্গলবার ভোরে হালকা বৃষ্টির মধ্যেই হঠাৎ ড্রেনের দেয়াল ধ্বসে পড়ে।

[৪] আলাপকালে কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ বলেন, শুরু থেকে কাজে অনিয়ম থাকায় এলাকাবাসীর অভিযোগে সরজমিনে গিয়ে এ কাজটি বন্ধ রাখার নির্দেশ দেই। পরবর্তীতে কাজের গুনগতমানের নিশ্চয়তা প্রদান করলে কাজটি আবারও শুরু হয়।

[৫] কাজের ঠিকাদার সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় উনার সাথে কথা বলা সম্ভব হয়নি।

[৬] জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান জানান, বিষয়টি আমি খতিয়ে দেখছি।

 

  • সর্বশেষ