শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪০ হাজার কর্মীকে বেতনসহ মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছয় মাসের ছুটি দেবে সুইডিশ মালিকানাধীন ভলভো কোম্পানি

আব্দুল্লাহ যুবায়ের: [২] বিবিসির খবরে বলা হয়, বৈশ্বিক নীতি অনুযায়ী বাবা ও মা শিশুকে লালন পালন করার জন্য তিন বছরের ছুটি নিতে পারবেন।

[৩] ভলভোর প্রধান নির্বাহী হাকান স্যামুয়েলসন বলেন, যখন বাবা ও মা সন্তানকে প্রয়োজনীয় সময় দিতে পারেন, তখন জেনারেশন গ্যাপ কমে আসে। অন্যদিকে লিঙ্গ বৈষম্যও দূর হয়। এজন্য মাতৃত্ব ও পিতৃত্ব উভয় ছুটির গুরুত্ব অনেক।

[৪] স্যামুয়েলসন আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটির বাস্তবায়ন দীর্ঘ সময় ধরে থাকলেও, পিতৃত্বকালীন ছুটির বাস্তবায়ন শুরু হয়েছে ২০১৯ সালে। ইতিমধ্যে, ৪৬ শতাংশ নতুন বাবা এ ছুটিও নিয়েছেন।

[৫] ভলভোর মুখপাত্র হান্না ফাগের বলেন, আমাদের এ সিদ্ধান্তে অন্যান্য কোম্পানিগুলোও উৎসাহিত হয়েছে। এখন তারাও এ ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

[৬] ফাগের আরও বলেন, বিশ্বের অনেক দেশে এ ব্যবস্থা চালু নেই। আমার বিশ্বাস, আমাদের সিদ্ধান্তে উৎসাহিত হয়ে তারাও তা চালু করবে। কারণ, পিতৃত্বকালীন ছুটি পাওয়া নতুন বাবাদের অধিকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়