শিরোনাম
◈ রফতানিতে ধাক্কা, কারখানায় আগুন: কতটা ক্ষতিগ্রস্ত পোশাকশিল্প? ◈ পর্যাপ্ত মজুতের পরও সার নিয়ে বিপাকে কৃষকরা ◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ?

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৪:৩২ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা ফিট থাকলেই ফিট থাকবে আমাদের সোনার বাংলাদেশ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : ব্যায়াম আমাদের শরীরকে শারীরিক যোগ্যতা এবং স্বাস্থ্য সবলতা ঠিক রাখে। সুস্থ সতেজ রাখে। কেবলমাত্র তাই নয়, আমাদের শরীরের পুনঃগঠনের বিশেষ অবদান রাখে। নিয়মিত ব্যায়াম তারুণ্যকে ধরে রাখতে এবং বয়স ও বার্ধক্যের গতি কমিয়ে দেয়। সঠিকভাবে ব্যায়াম না করলে হিতে বিপরীতও হতে পারে। কোন সময় কোন ব্যায়াম করবেন, কিভাবে করবেন, কী খাবেন, কী খাবেন না এ ব্যাপারে চাই সঠিক পরামর্শ। সঠিক পরামর্শের জন্য চাই একজন দক্ষ ফিটনেস পরামর্শক। ‍যিনি আপনার শরীরের সুস্থতা নিশ্চিত করতে পারেন। শাওন রাজ তেমনি একজন। অনেকদিন ধরেই তিনি ফিটনেস নিয়ে অনলাইনে কাজ করে যাচ্ছেন। সহজভাবে, সঠিক উপায়ে ফিটনেসের উপর গুরুত্বপূর্ণ অনেকগুলো বিজ্ঞানসম্মত কনটেইন তৈরি করেছেন। ডিজিটাল প্লাটফর্মগুলোতে ইতোমধ্যে খুব ভালো সাড়া ফেলেছেন এই উদিয়মান ফিটনেস পরামর্শক। আজ তার সফলতার গল্প বা শাওন রাজের ফিটনেস গুরু হয়ে উঠার গল্পটি নিচে দেওয়া হলো:

আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম Shawon razz fitness । আমি গত সাত বছর ধরে ফিটনেস নিয়ে কাজ করছি । 2020 সালের করোনা ভাইরাসের কারণে আমি যখন জিমে যেতে পারছিলাম না তখন বাসায় ব্যায়াম করতাম এবং তখন আমার মনে হলো আমি যেহেতু বাসায় ব্যায়াম করছি এভাবে চাইলে অনেকেই বাসায় ব্যায়াম করতে পারে। তখন আমি আমার ফেসবুকে একটি তিন মিনিটের ছোট ভিডিও দিলাম,বাসায় পেটের কি কি ব্যায়াম করা যায় তা নিয়ে এবং সেখানে খুব ভালো সাড়া পেলাম। যখন আমি খুব ভালো সাড়া পেলাম তখন আমার মনে হল শুধু ফেসবুকে নয় আমার উচিত মানুষকে জানানো তাদের ফিটনেস কিভাবে ভালো রাখা যায় এবং কিভাবে তারা অনেকদিন পর্যন্ত সুস্থ থাকতে পারবে এই চিন্তার পরেই আমি একটি ইউটিউব চ্যানেল খুললাম যার নাম shawon razz fitness । সেখানে এখন পর্যন্ত 30 টির মত ভিডিও দেয়া আছে। যেমন,

১বাড়িতে কিভাবে ব্যায়াম এর মাধ্যমে ফিট থাকা যায়
২ আমরা জিমে যে যে ভুলগুলো করি
৩ ডায়েট ফুড নির্বাচন
৪ লাইফ স্টাইল ভ্লগ
এবং বডিবিল্ডিং ভ্লগ।

খুব তাড়াতাড়ি আমি মার্শালাট নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও বানাবো যার মাধ্যমে, মানুষ নিজেদের self-defense সম্পর্কে জানবে বিশেষ করে মেয়েরা এই self-defense ভিডিওর মাধ্যমে নিজেদের প্রটেক্ট করতে পারবে।বিভিন্ন স্পোর্টস, ফিটনেস, সেলিব্রিটি ব্যক্তিদের নিয়ে আমি ইন্টারভিউ করব যেখানে তাদের লাইফ স্টাইল তারা কিভাবে নিজেদের ফিট রাখছে। এরকম অনেক জরুরী তথ্য আমি সেখান থেকে সবাইকে জানানোর চেষ্টা করব। আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে যার নাম Fit BD, সেখানে হাজার হাজার মেম্বার রয়েছে যারা ফিট থাকতে চায়। তারা সেখানে বিভিন্ন প্রশ্ন করে, এবং সেখান থেকে যারা এক্সপার্ট রয়েছে তারা এ প্রশ্ন এর উত্তর দিয়ে থাকে।

বর্তমানে আমাদের দেশে অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে যার মধ্যে বেশিরভাগ রোগ ব্যায়াম এর মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব যেমন ডায়াবেটিস, প্রেসার,অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া ইত্যাদি।

আমার মূল লক্ষ্য হলো মানুষকে আরো বেশি স্বাস্থ্য সচেতন করা। নিজেদেরকে সুস্থ রাখার জন্য সঠিক ডায়েট যাতে তারা মেনটেন করে এবং বিভিন্ন ধরনের ফাস্টফুড বা জাংক ফুড থেকে তারা যেন নিজেদের কে বিরত রাখে সে ব্যাপারে সতর্ক করা ।

পরিশেষে একটি কথাই বলবো আমরা ফিট থাকলেই ফিট থাকবে আমাদের সোনার বাংলাদেশ।

  • সর্বশেষ