শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের মানবাধিকার লঙ্ঘনে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

রাশিদুল ইসলাম : [২] মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতে উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, ব্যাপক দুর্নীতি ও সংখ্যালঘুদের সঙ্গে দুর্ব্যবহারের জন্যে উদ্বেগ প্রকাশ করেছে। স্টেট ডিপার্টমেন্টের মতে ১.৩৮ বিলিয়ন মানুষের দেশ ভারতে এসব ঘটনা বড় সমস্যা। এক্সপ্রেস ট্রিবিউন

[৩] স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে বলা হয় বিশেষ করে ভারতে পুলিশের বিচারবহির্ভুত হত্যা বড় ধরনের সংকট হয়ে দাঁড়িয়েছে।

[৪] ভারতের কিছু পুলিশ ও কারা কর্মকর্তার হাতে আসামীকে নির্যাতন, বর্বর আচরণ, অমানবিকভাবে নির্বিচারে গ্রেফতার ও আটকের ঘটনার সমালোচনা করেছে স্টেট ডিপার্টমেন্ট।

[৫] ভারতের কোনো কোনো রাজ্যে রাজনৈতিক বন্দীদের জীবননাশের হুমকি ছাড়াও স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে কারাগারে তাদের অমানুষিক নির্যাতন ও কঠোর পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে।

[৬] মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলা হয় ভারতে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞাগুলো সহ সহিংসতা, সহিংসতার হুমকি, সাংবাদিকদের বিনা বিচারে গ্রেফতার, মামলা দায়ের, সামাজিজ যোগাযোগ মাধ্যমে বক্তব্য সেন্সরশিপ, সাইট অবরুদ্ধ করার জন্যে অপরাধমূলক মানবাধিকার আইন ব্যবহার, অত্যধিক বিধিনিষেধমূলক বিধিগুলো উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

[৭] প্রতিবেদনে অভিযোগ করে বলা হয় ভারত সরকারের সকল পর্যায়ে দুর্নীতি বিরাজ করছে, অনুসন্ধান ও জবাবদিহীতার অভাব রয়েছে, নারীদের ওপর সন্ত্রাস ছাড়াও ধর্মীয় স্বাধীনতা বিনষ্ট হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়