শিরোনাম
◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশা সওদাগর ফিরে এলেন, চুক্তিবদ্ধ হলেন নতুন ছবিতে

ইমরুল শাহেদ: প্রযোজক ও নবীন পরিচালক মোহাম্মদ ইকবাল সম্প্রতি যুক্তরাষ্ট্র ফেরত খ্যাতিমান খলনায়ক মিশা সওদাগরকে ‘রিভেঞ্জ’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ করেছেন। তাতে মনে হয়েছে, তিনি চলচ্চিত্রশিল্পের নিয়ম-নীতিকে লংঘন করেছেন। এ ব্যাপারে মোহাম্মদ ইকবালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যেহেতু এখন প্রযোজক সমিতি নেই, সেহেতু চলচ্চিত্র পরিবারও নেই। আমার ছবিটিতে মিশা সওদাগরকে প্রয়োজন। তাই তাকে আমি চুক্তিবদ্ধ করেছি।’ তিনি বলেন, ‘বর্তমানে চলচ্চিত্রের যা অবস্থা তার থেকে উত্তরণের জন্য মনের মতো ছবিই বানানো দরকার।

সেজন্য প্রয়োজনীয় শিল্পীকে নিয়ে কাজ করতে হবে।’ এফডিসির ক্যান্টিনের সামনে অনেকটা ধারাবাহিকতাহীন এক আলোচনায় এসব কথা বলেছেন তিনি। ধারাবাহিকতাহীন বলা হলো এজন্য যে, আড্ডায় আসে নানা প্রসঙ্গ। এটা ছিল অনেক প্রসঙ্গের মধ্যে একটি। যাহোক, মিশা সওদাগর নিজ থেকেই চলচ্চিত্রকে বিদায় জানানোর পর এটা হলো আবার ফিরে আসার প্রথম পদক্ষেপ। উল্লেখ করার বিষয় হলো, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সংশ্লিষ্ট সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানকে চলচ্চিত্রশিল্পের ১৮টি সংগঠন তথা চলচ্চিত্র পরিবার অবাঞ্ছিত ঘোষণা করে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তারা চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকান্ডের জড়িত ছিলেন।

এই সময়ে প্রযোজক পরিবেশক সমিতিও জায়েদ খানের সদস্য পদ বাতিল করে। এখান থেকে শুরু হয়ে যায় মামলা-মোকদ্দমা। তাতে প্রযোজক পরিবেশক সমিতির নেতৃত্বকে বাতিল করে সেখানে প্রশাসক নিয়োজিত হয়। অবাঞ্ছিত ঘোষিত হওয়ার পর মিশা সওদাগরকে আর কোনো নতুন ছবিতে দেখা যায়নি। মিশা দীর্ঘ সময়ের জন্য চলে যান যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফিরেছেন সপ্তাহখানেক আগে। প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল থেকে রিভেঞ্জ ছবির শুটিং শুরু হবে। এ ছবিতে নায়ক থাকবেন রোশান। কিন্তু নায়িকা কে থাকবেন? তিনি বলেন, কথা চলছে, জানতে পারবেন। তবে একটি সূত্র থেকে জানা গেছে, শেষ পর্যন্ত হয়তো বুবলীই থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়