শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১২:১৩ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়াবাসহ চার রোহিঙ্গা মাদক কারবারি আটক

ফরিদুল মোস্তফা:[২] উখিয়ার বালুখালী থেকে ৯,৯৫০ ইয়াবাসহ ৪ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।তারা হলো- থাইংখালি ক্যাম্প-১৩ এর ব্লক-এ/২ বাসিন্দা কালা মিয়ার ছেলে মোহাম্মদ সালাম (২১), আমান উল্লাহর ছেলে মোহাম্মদ রফিক (২৫), নুর ইসলামের ছেলে আব্দুল হাফেজ (২৪) ও মোহাম্মদ রিয়াজ (২১)।মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে অভিযান চালানো হয়।

[৩] বুধবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহাকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তার দেয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী ময়নারঘোনা ক্যাম্প নং-১১ এর রাস্তার মাথার বিপরীত পাশের শাহ জব্বারিয়া মেডিকেল হলের সামনে কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

[৪] উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল অভিযানে যায়। এ সময় পালিয়ে যাওয়ার প্রাক্কালে চারজনকে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে ৯৯৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

[৫] আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়