শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১১:১৫ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় বিএনপির ১৫০ নেতার নামে মামলা, তুহিনসহ গ্রেপ্তার ৪

ডেস্ক নিউজ: পুলিশের কাজে বাধা দেওয়া-হামলার অভিযোগে খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজাসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।

বুধবার (৩১ মার্চ) সকালে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বাংলানিউজকে বিএনপির নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পুলিশ তুহিনের বাসভবন তছনছ করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেছে।

এ মামলায় রাত দেড়টার দিকে মহানগর বিএনপির নেতা, যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিনকে রায় পাড়া ক্রস রোডের ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ছাত্রদল নেতা রুবেল, আমিরুল, কবিরকেও পুলিশ গ্রেপ্তার করে। সূত্র: বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়