শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬০ ভাগ বাড়তি ভাড়ায় চলছে গণপরিবহন, অনেক যাত্রী উঠতে পারছেন না বাসে

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গণপরিবহনের অর্ধেক আসন খালি রেখে চলাচলের নির্দেশনা কার্যকর হয়েছে বুধবার সকাল থেকে। রাজধানীর বেশিরভাগ বাসেই এই নির্দেশনা মানতে দেখা গেছে।

[৩] রাস্তার মাঝপথে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। বেশিরভাগ বাস বাস স্টান্ড থেকে অর্ধেক যাত্রী নিয়ে ছেড়ে আসায় মাঝ পথের যাত্রীরা বাসে উঠতে পারছেন না।

[৪] নিউজ২৪ এর লাইভে দেখা দেছে, অনেক বাস যাত্রীদের থেকে ৬০ ভাগ বাড়তি ভাড়া নিচ্ছে। কিন্তু দুই সিটে একজন বসার কথা থাকলেও তা মানা হচ্ছে না।

[৫]  একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন রফিকুল আলম অফিসে যাওয়ার তারা থাকলেও ঘণ্টায় পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উফতে পারেন নি। এসময় তিনি বলেন, লকডাউনের পর যখন প্রথম বাস চালু হয় তখন রাজধানীতে মানুষ কম ছিলো। এখন রাজধানীতে অনেক মানুষ। প্রত্যেকাটা বাসে যদি অর্ধেক করে যাত্রী উঠে তাহলে সাধারণ মানুষ চলাচলা করবে কিভাবে?।  রফিকুল আলমের মতে এ প্রশ্ন অনেকই।

[৬] মঙ্গলবার (৩০ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্ধিত ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছেন। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

[৭] করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় ফের গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানানো হয়। একই সঙ্গে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়