শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি কখনো এমন কোনো ম্যাচ দেখিনি ক্ষোভ ঝাড়লেন ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক: [২] নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইন ডার্কওয়ার্থ অ্যান্ড লুইস মেথড (ডিএল) নিয়ে যে নাটক মঞ্চস্থ হলো নেপিয়ারের ম্যাকলিন পার্কে, তা রীতিমত বিস্ময়কর, ন্যাক্কারজনক। ম্যাচ রেফারি জেফ ক্রো এবং টিভি আম্পায়ার ক্রিস গ্যাফানি যে নাটকের পর নাটকের জন্ম দিলেন, তাতে ক্ষতিগ্রস্থ হয়েছে কেবলই বাংলাদেশ।

[৩] এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ড ব্যাটিং শুরুর খানিক পর বৃষ্টির বাধা। কয়েকবার বৃষ্টির পর নিউজিল্যান্ড খেলেছে ১৭.৫ ওভার। সংগ্রহ করেছেন ৫ উইকেটে ১৭৩ রান।

[৪] জবাবে ১৬ ওভার খেলতে হবে বাংলাদেশকে। জিততে হলে এই ১৬ ওভারে করতে হবে ১৪৮ রান। লক্ষ্য হাতে পেয়ে ব্যাট করতে নামে মোহাম্মদ নাঈম এবং লিটন কুমার দাস। কিন্তু ১.৩ বল খেলতেই মাঠে ও ম্যাচ অফিসিয়ালদের রুমে চলছে তোলপাড়। পড়ে হিসাব করে তারা জানায় ১৬ ওভারে ১৪৮ নয়, বাংলাদেশকে করতে হবে ১৭০ রান।

[৫] আর এমন কান্ড দেখে অবাকই টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। ম্যাচ শেষে তিনি বলেন, “আমার মন হয় আমি কখনো এমন কোনো ম্যাচ দেখিনি। কেউ জানতাম না লক্ষ্য কত, ডাকওয়ার্থ লুইসের হিসেব কীভাবে হচ্ছে। পাঁচ ওভার পর কত রান রাখা চাই- কেউই জানত না। আগে কখনোই এমন ম্যাচ দেখিনি। ম্যাচ শুরু হয়ে গেছে অথচ কেউ জানেই না কত রান করতে হবে!

তিনি আরো বলেন, ডাকওয়ার্থ লুইসের হিসেবনিকেশ শেষ করার পর ম্যাচ শুরু করা উচিৎ ছিল। কত ওভারে আমাদের কত রান করতে হবে তা নির্ধারণ করে দিয়ে খেলা শুরু করা উচিৎ ছিল। এমনটি দেখা মোটেও সুখকর নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়