শিরোনাম
◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেসরকারি শিক্ষক নিয়োগে ৫২ হাজার ৯৭ শূন্য পদের বিজ্ঞপ্তি আসছে ১ এপ্রিল

শরীফ শাওন: [২] বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানায়, মোট ৫৪ হাজার ৩০৪টি শূণ্য পদের মধ্যে মহামান্য হাই কোর্টের রায় বাস্তবায়নে ২২০৭টি পদ সংরক্ষিত রাখা হয়েছে।

[৩] মঙ্গলবার এনটিআরসিএ’র তয় গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১ এপ্রিল প্রতিষ্ঠানটি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে শূণ্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা প্রকাশ করা হবে। আবেদনকারীরা ৪ এপ্রিল সকাল ১০টা থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। ৩ মে রাত ১২টার মধ্যে টেলিটকের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

[৪] গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শূণ্য পদের সংখ্যা ৩১ হাজার ১০১টি, যার মধ্যে এমপিও ২৬ হাজার ৮৩৮টি এবং নন এমপিও পদ ৪ হাজার ২৬৩টি। মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ২০ হাজার ৯৯৬টি পদের মধ্যে এমপিও ১৯ হাজার ১৫৪ এবং নন এমপিও ১ হাজার ৮৪২টি।

[৫] আবেদনকারিদের বয়স ২০২০ সালের ১ জানুয়ারিতে অনুর্ধ্ব ৩৫ হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং মামলার রায়ে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়