শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৮:৪২ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে দুদিন ব্যাপী বন্দুকযুদ্ধে ৫ মাওবাদী নিহত

সুমাইয়া ঐশী: [২] গোপন সংবাদের ভিত্তিতে মহারাষ্ট্রের গঢ়চিরৌলীতে শনিবার সকাল থেকেই শুরু হয় এই অভিযান। সি৬০ নামে ভারতীয় পুলিশের এক বিশেষ বাহিনীর ২৫০ জনের একটি দল এই অভিযানে নামে, লড়াই গড়ায় সোমবার সকাল পর্যন্ত। আনন্দবাজার

[৩] পুলিশ জানায়, তাদের কাছে খবর ছিলো মাওবাদীদের ২৫ জনের একটি দল এই অঞ্চলে তৎপরতা চালাচ্ছে। এই অভিযানে সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজন ছিলেন পুরুষ, বাকি দুইজন নারী। তবে এতে কোনও পুলিশ সদস্যের হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানানো হয়নি।

[৪] অভিযানের প্রথম দিকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে মাওবাদী। পুলিশও এর পাল্টা জবাব দিলে পিছু হটে তারা। এসময় ঐ স্থান থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি প্রেসারকুকার বোমা, ৩০৩ রাইফেল, কয়েক রাউন্ড গুলি, বোমার তার ও বিস্ফোরক দ্রব্য।

[৫] নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গঢ়চিরৌলিতে নিয়ে আসা হয়েছে। তাদের কাউকেই এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়