শিরোনাম
◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় দৈনিক সংক্রমণে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত শীর্ষে

সুমাইয়া ঐশী: [৩] গত ২৪ ঘণ্টায় ভারতে ৬৮ হাজার ২০জন করোনা শনাক্ত হয়েছেন, মারা গেছেন ২৯১জন। এনিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৬৪৪ এবং মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮৪৩। আনন্দবাজার

[৪] ওয়ার্ল্ডো মিটারের তথ্য বলছে, সোমবার একদিনে সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরই তৃতীয় অবস্থান ভারতের। তবে এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে শীর্ষ দেশটি। এক্ষেত্রে বাংলাদেশ নবম স্থানে।

[৫] অক্টোবরের পর একদিনে ভারতে এটিই সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ। একদিনে দেশটিতে করোনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬৩৫ জনের। সে হিসাবে টেস্টের ৭.৪৫ শতাংশই করোনা শনাক্ত হয়েেেছ।এনডিটিভি

[৬] এদিকে মহারাষ্ট্রে সংক্রমণের হার আরও উর্ধ্বগতি। একদিনে এই রাজ্যে শনাক্ত হয়েছে ৪০ হাজার ৪১৪ জন। দেশের মোট শনাক্তের ৬০ শতাংশই এই এক রাজ্যে। গত বছর অতিমারি শুরুর পর থেকে এ পর্যন্ত এত সংখ্যক মানুষ একদিনে আক্রান্ত হওয়ার রেকর্ড নেই।

[৭] মহারাষ্ট্রে ইতোমধ্যেই রাত্রিকালীন কারফিউ জারী হয়েছে। রাজ্যের অন্যান্য জেলায় জারি হয়েছে লকডাউন, কঠোর বিধিনিষেধ। এরপরও সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে না পারায় চিন্তার ভাঁজ সংশ্লিষ্টদের কপালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়