শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ মিছিল

হারুন-অর-রশীদ: [২] হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা দেশব্যাপী হরতাল আজ রোববার সকাল ৬টা থেকে শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচি পালনে আজ সকালে মিছিল নিয়ে ফরিদপুরে রাস্তায় নামে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

[৩] শহরের পশ্চিম খাবাসপুর শামসুল আলম মাদ্রাসা থেকে মিছিলটি বের হয়ে ভাঙ্গা রাস্তার মোড়ে গিয়ে অবস্থান নেয়। এরপর সেখানে পুলিশ তাদের সঙ্গে কথা বললে তারা আবার শামসুল আলম মাদ্রাসায় চলে যায়। শহরে হরতালকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের কোনো ধরনের পিকেটিং চোখে পড়েনি।

[৪] হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ফরিদপুরে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়