শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৩:১১ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি পৃষ্ঠপোষকতায় অপশক্তি ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ জাতীয় মসজিদে তাণ্ডব চালিয়েছে: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] সাম্প্রদায়িক অপশক্তির সহিংস অপতৎপরতা রুখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তিকে, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ভারত বিদ্বেষী যে সাম্প্রদায়িক গোষ্ঠী ঢাকা-চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ জাতীয় মসজিদের ভেতর যে তাণ্ডবলীলা চালিয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সফলতায় যাদের গাত্রদাহ, বিএনপি এই অপশক্তির পৃষ্ঠপোষক।

[৩] বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের নৈতিক অধিকার আছে কিনা জানতে চেয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের জন্য কর্মসূচি ঘোষণা করে তখন জাতির সামনে প্রশ্ন হলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের নৈতিক অধিকার তাদের আছে কি না।

[৪] তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রের অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে ধর্মের লেবাস পরিয়ে দেয়, চিহ্নিত যুদ্ধাপরাধীদের রাষ্ট্র ক্ষমতার অংশীদার করে, পরবর্তীতে খালেদা জিয়াও স্বাধীনতা বিরোধীদের গাড়িতে বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলে দেয়।

[৫] রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়