শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৯:৪০ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে দুটি বিআরটিসি বাসে আগুন

মইন উদ্দীন: [২] রাজশাহী মহানগরীর ট্রাক টার্মিনালে রাখা দুটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

[৩] রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

[৪] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, ট্রাক টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে একটি বাস পুরোটাই পুড়ে গিয়ে অন্যটিতেও আগুন ধরে। এতে দ্বিতীয় বাসটি আংশিক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তারা আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

[৫] রোববার হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে এই বাসে আগুন দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

[৬] মহানগরীর শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান বলেন, হরতালের নামে নাশকতা সৃষ্টি করতেই এই আগুন দেওয়া হয়েছে কিনা তা আমরা নিশ্চিত নই। কারণ বাস দুটি ট্রাক টার্মিনালের ভেতর ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

[৭] তিনি বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গেছি। এরপর বালু দিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস আসে। আমরা বাসের আশপাশে কাউকে দেখিনি। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়