শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে নানা আয়োজনে ২দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

সোহেল সানী: [২] দিনাজপুরের পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক ‘স্বাধীনতার সূবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্ধোধন করেন।

[৩] এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে বের করা হয়। শোভাযাত্রা শেষে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[৪] উন্নয়ন মেলায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার অধিদপ্তরসহ একাধিক সরকারী প্রতিষ্ঠানের ২২টি স্টল স্থান পেয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান, খোলাহাটি ডিগ্রী কলেজর অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মর্কতা ক.খ মোঃ আলাওল হাদী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দঃ শাকিনা বিনতে শরীফ প্রমুখ।

[৫] পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, মেলা থেকে জনগন সরকারের উন্নয়ন কর্মকান্ড ও পরকিল্পনা সম্পর্কে জানতে পারবে। এতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে।

[৬] পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন, ‘স্বাধীনতার সূবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপী মেলায় সরকারের উন্নয়ন সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে উপজেলা প্রশাসনের ২২টি স্টল রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়