শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যোগাযোগ বিচ্ছিন্ন পপিকে নিয়ে নানা গুজব

ইমরুল শাহেদ: যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পপিকে নিয়ে চলচ্চিত্র ও মিডিয়া জগতে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। গণমাধ্যমও এই নিয়ে মুখরিত। পপি সংশ্লিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও নাটক নির্মাতারাও তাকে খুঁজে পাচ্ছেন না। একটি অনলাইন লিখেছে, পপি বিয়ে করে আড়ালে চলে গেছেন। একটি পোর্টালে লেখা হয়েছে, পপি এখন সতীনের সংসার করছেন। স্বভাবতই এভাবে তারকা হিসেবে পপির ব্যক্তিগত জীবন নিয়ে সকলের মধ্যেই একটা কৌতুহল উত্তরোত্তর বাড়ছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে পপি বলেন, ‘আমি সত্যিকার অর্থেই কারো সঙ্গে যোগাযোগ করতে পারছি না।

আমার হাত থেকে পড়ে এ পর্যন্ত তিনটি ফোন সেট বাতিল হয়েছে। এজন্য কারো নাম্বার নেই আমার কাছে।’ তিনি বলেন, ‘আগের সিমটিও আমি বন্ধ করে দিয়েছি। সেটি গণ হয়ে গিয়েছিল। সারাক্ষণ ফোন আর ফোন। কেউ কেউ হঠাৎ ফোন করেই অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করতেন। তিতি-বিরক্ত হয়ে সিমটি বন্ধ করে দিয়েছি। বিশ্বাস করবেন কিনা জানি না একটা সেকেন্ডও গ্যাপ পাই না। তো বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় কি?’ তিনি বলেন, ‘সিম বন্ধ থাকার কারণে কেউ আমাকে যোগাযোগ করতে পারছেন না, তাই যে যেমন পারেন বিয়ে দিচ্ছেন। যা খুশি লিখে যাচ্ছেন। সব কিছু এক তরফা চলছে।’

তিনি বলেন, ‘পারিবারিক কাজে আমি যে সিমটি ব্যবহার করছি সেটির নাম্বার কাউকে দেই না। পরিবারের কারোও অন্যকে নাম্বার দেওয়া বারণ আছে। সেটা শুধু আমার পরিবারের মধ্যেই ব্যবহার হয়।’ পপি বলেন, ‘নতুন সিম নিলে আবার সবার সঙ্গে যোগাযোগ শুরু করব। এনড্রয়েড না থাকায় ফেসবুকও চালাতে পারছি না। এছাড়া সত্যি কথা হলো আমি ফেসবুকে পোস্ট লেখা আর পোস্ট করা ছাড়া ফেসবুকের আর কিছুই বুঝি না। আমাকে একটি মেয়ে ফেসবুক খুলে দিয়েছিল। তার কাছে অনেকবার চাওয়ার পরও সে আমাকে পাসওয়ার্ড দেয়নি। এখন আর তার কাছে পাসওয়ার্ডও চাই না।’ তিনি বলেন, ‘এনড্রয়েড নিলেই ফেসবুকের নতুন এ্যাকাউন্ট খুলে নেব।’

  • সর্বশেষ