শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালির তরুণ ফুটবলার দানিয়েল সড়ক দুর্ঘটনায় নিহত

স্পোর্টস ডেস্ক : [২] বুধবার (২৪ মার্চ) রোমে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ১৯ বছর বয়সী সিরি’আ লিগের ক্লাব লাৎসিও’র এই ফুটবলার। গুয়েরিনি ছাড়াও ঘটনাস্থলে আরও দু’জন মারাত্মকভাবে আহত হোন। গাড়ির বিশ্ববিখ্যাত দুই ব্রান্ড মার্সিডিস ক্লাস এ এবং স্মার্ট ফর ফোর’র মধ্যে সংঘর্ষে গুয়েরিনি এবং তার দুই সঙ্গী আহত হোন। মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার (২৫ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লাৎসিওর এই টিনেজ ফুটবলার।

[৩] গুয়েরিনির মৃত্যুর সংবাদে শোক জানাতে ব্যাকগ্রাউন্ড বেজ পাল্টেছে লাৎসিও। ক্লাবটি তাদের অফিসিয়াল টুইটার পেজ কালো করেছে। লাৎসিও এক বিবৃতি জানায়, এখনও আমরা খবরটি বিশ্বাস করতে পারছি না এবং এই ব্যথায় খুবই উদ্বিগ্ন। লাৎসিও ফুটবল ক্লাবের সভাপতি তরুণ খেলোয়াড় দানিয়েল গুয়েরিনির পরিবারকে স্বান্ত্বনা জানিয়েছেন।

[৪] অ্যাটাকিং মিডফিল্ডার গুয়েরিন, ইতালির হয়ে অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ লেভেলে খেলেছেন। লাৎসিও ছাড়াও ধারে তোরিনো, ফিওরেন্তিনা ও স্পালের তরুণ দলের হয়ে খেলেছেন তিনি। গুয়েরিনির মর্মান্তিক মৃত্যুতে বিবৃতিতে গভীর শোক জানিয়েছে ক্লাবগুলো। - রোমটাইমস/ বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়