শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাশোগজি হত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সৌদি কর্মকর্তা

সুমাইয়া ঐশী: [২] বৃহস্পতিবার টুইট করে একথা জানান সৌদি আরবের মানবাধিকার কমিশনের প্রধান আওয়াদ আলাওয়াদ। যদিও অভিযোগে কারোর নাম উল্লেখ করা হয়নি। নিজ থেকেই এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন এই কর্মকর্তা। এর আগে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন খাশোগজি হত্যায় জাতিসংঘের তদন্ত কর্মকর্তা অ্যাগনেস ক্যালামার্ড। ঐ সময় অবশ্য কারোর নাম প্রকাশ করা হয়নি। আরব নিউজ

[৩] ২০২০ সালে জেনেভার বৈঠকে অ্যাগনেস এ অভিযোগ তুলেছিলেন। বুধবার তার বক্তব্যকে সামনে এনে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর জবাব হিসেবে বৃহস্পতিবার আওয়াদ টুইটে লেখেন, মিস অ্যাগনেস এবং জাতিসংঘের বেশ কয়েকজন কর্মকর্তা মনে করছেন, আমি কোনোভাবে এই হুমকি দিয়েছি। বিষয়টি আমার নজরে এসেছে। আল জাজিরা

[৪] তিনি আরও বলেন, আমি ঐ সময়ের কথোপকথোন এখন ঠিক মনে করতে পারছি না। তবে এতটুকু নিশ্চিত করতে পারি, এই ব্যাপারে জাতিসংঘের কোনো কর্মকর্তা বা কাউকেই আমি ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে হুমকি দিইনি।

[৫] এই অভিযোগে দুঃখ পেয়েছেন জানিয়ে আওয়াদ বলেন, আমি কষ্ট পেয়েছি যে, আমার কোনো কথাকে হুমকি হিসেবে ধরে নেওয়া হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ