শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালের আগৈলঝাড়ায় পাঠশালায় গাছ চাপা পরে শিশু শিক্ষার্থীসহ ১৫ জন আহত

এসএম শামীম:[২] জেলার আগৈলঝাড়া সীমান্তবর্তী একটি পাঠশালায় গাছ চাপা পরে শিশু শিক্ষার্থীসহ ১৫জন আহত হয়েছে। আহত শিশু শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা হাসপাতাল ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

[৩] স্থানীয় ও হাসপাতালে আহত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামে ফলিয়া বাড়ি পাঠশালায় শিশু শিক্ষার্থীদের পাঠদান চলছিল।

[৪] পাঠশালার পাশে রঞ্জন রায়ের বিক্রিত একটি শিমুল (তুলা) গাছ কাটতে থাকে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের গাছ ব্যবসায়ী রশিদ শিকদার। এমন সময় কাটতে থাকা গাছটি হঠাৎ করে পাঠশালার উপরে আছরে পরে।

[৫] তখন পাঠাশালার ভিতরে থাকা শিশু শিক্ষার্থী রাজাপুর গ্রামের নিরব জয়ধর (৫), প্রনব জয়ধর (৫), পাখি জয়ধর (৫), সিনথিয়া জয়ধর (৫), শুভ্রদিব জয়ধর (৪), ওই পাঠশালার শিক্ষিকা শোভা বাগচী (৩৫) সহ ১৫জন আহত হয়। গাছের নিচে চাপা পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে।

[৬] এদের মধ্যে পাখি জয়ধরকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও নিরব এবং প্রনবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজাপুর গ্রামের ইউপি সদস্য অমৃত রায় জানান, এনজিও আশা কর্তৃক এই পাঠশালাটি পরিচালিত হতো।

[৭] এই পাঠশালায় এলাকার ৪ থেকে ৫ বছর বয়সের ২৫ জন শিশু শিক্ষার্থী লেখাপড়া করত। ঘটনার পর থেকে স্থানীয় রঞ্জন রায় ও গাছ ব্যবসায়ী রশিদ শিকদার পলাতক রয়েছে। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়