শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০১:১০ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশার আলো নিয়ে যাত্রা শুরু করলো টোকিও অলিম্পিকের সোনালি মশাল রিলে

লিহান লিমা: [২] বৃহস্পতিবার জাপানোর ফুকুশিমা জেলা থেকে যাত্রা শুরু করেছে করোনা ভাইরাসের কারণে গত বছর স্থগিত হওয়া টোকিও অলিম্পিকের প্রতীক মশাল রিলে। ফুকুশিমা জেলা থেকে শুরু করে সারা দেশ ঘুরে অবশেষে টোকিও’তে গিয়ে পৌঁছাবে এটি। ফ্রান্স২৪

[৩]টোকিও অলিম্পিকের প্রধান সেইকো হাশিমিতো মশাল জ্বালানের পর উদ্বেধনী বক্তৃতায় বলেন, ‘এটি আশার আলো ও অন্ধকার দূরের বার্তা। এই আলোর শিখা আমাদের কখনোই আশা হারাতে দেবে না।’

[৪]মশালটি জাপানের ৪৭টি জেলার সবগুলো দিয়েই যাবে। বিভিন্ন স্থানে মশাল বহনের দায়িত্বে রয়েছেন ১০ হাজারের উপরে দৌড়বিদ।

[৫]এই রিলে ১২১ দিন ধরে চলবে এবং টোকিও’র জাতীয় স্টেডিয়ামে ২৩শে জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সময়ে উপস্থিত হয়ে এই রিলের যাত্রা শেষ হবে।

[৬] জাপানিরা নির্দিষ্ট দুইজন করে সামাজিক দুরুত্ব বজায় রেখে, মাস্ক পরে এই প্রদর্শনী উপভোগ করতে পারবেন।

[৭]করোনা মহামারীর কারণে কর্মকর্তারা দৌড়বিদ ও অন্যান্য অংশগ্রহণকারী এবং দর্শক উভয়ের জন্য কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। এবার আন্তর্জাতিক কোনো দর্শককে অলিম্পিকের জন্য দেশটিতে প্রবেশে অনুমতি দেয়া হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়