শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ১০:৫২ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক  নিউজ:ফেনীর ছাগলনাইয়া থানায় উপ-পরিদর্শক (এসআই) ইউছুফ আলী খানের স্ত্রী রহিমা আক্তারে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৪ মার্চ) রাতে ছাগলনাইয়া হাসপাতাল রোডের মারজুক ম্যানশনের দ্বিতীয় তলায় ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এসআই ইউছুফ আলী জানান, তার স্ত্রী একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। ২০১২ সালে থেকে তিনি মানসিক রোগে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি নিজ হাতে তাকে খাওয়াতাম। তিনি প্রায় অস্বাভাবিক আচরণ করতেন। সব প্রকার চিকিৎসা অব্যাহত রেখেছি।

মঙ্গলবার (২৩ মার্চ) রহিমা আমাকে বলেছিলেন আমার জন্য তোমার অনেক টাকা নষ্ট হচ্ছে। আমি আর বাঁচতে চাই না। বুধবার (২৪ মার্চ) দুপুরে প্রতিদিনের মতো খাবার খাওয়া শেষে তাকে ওষুধ খাওয়া দিয়ে বিকেল ৪টায় আমি থানায় ডিউটিতে যাই। কিছুক্ষণ পর খবর পাই তিনি গলায় ফাঁস দিয়েছেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, এসআই ইউছুফের স্ত্রী বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানতাম। ইউছুফ প্রায় তার স্ত্রীর চিকিৎসার বিষয়ে বিভিন্ন স্থানে যেতেন। অসুস্থ জনিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।বাংলা নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়