শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ১০:০৪ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ১০:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে বসবাস করে কিছু একটা অন্তত যে শিখেছেন,সেটা দেশের মানুষকে অন্তত বুঝতে দিন

শওগত আলী সাগর: বিষয়টা তো এমন না যে, আপনি রাস্তা থেকে বাড়ী ফিরছেন। আপনি নিশ্চয়ই অনেক বছর বিদেশে থেকে দেশে গেছেন। কিংবা স্বল্পতম সময়েও যদি গিয়ে থাকেন, তা হলেও তো একটা দেশের আইনকে মানবেন, নিয়মের প্রতি শ্রদ্ধা জানাবেন। কোভিডকালে একটি দেশ যখন নিয়ম করে যে বিদেশ ফেরতদের হোটেলে নির্দিষ্ট সময় থাকতে হবে- সেটি মানতে আপনি বাধ্য। তা হলে হোটেল থেকে বেরিয়ে যাবেন কেন!

আপনি যে দেশ থেকে গিয়েছেন সেই দেশে ফেরার সময় কোনো একটা নিয়ম কি আপনি অম্যান্য করবেন? করবেন না। আমি নিশ্চিত জানি আপনি সেটি করবেন না। তা হলে বাংলাদেশের গিয়ে কোয়ারেন্টিনের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছেন কেন? বাইরের দেশে যে নিয়মটি মানতে আপনার একটুও আপত্তি নাই, নিজদেশে সেটি মানতে এতো আপত্তি কেন?

আপনি কি বুঝতে পারছেন না, এটি কেবল নিয়ম মানা না মানার প্রশ্ন না। এটি আপনার স্বজন, দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়া, কারো কারো জন্য মৃত্যুকে ডেকে নিয়ে আসা। আপনি কোভিডের ভাইরাস বহন করছেন কীনা সেটি তো আপনি জানেন না। আপনি লন্ডন, আমেরিকা, কানাডা বা অন্য কোনো দেশে কোভিড টেস্ট করিয়ে গেলেও বাংলাদেশে গিয়ে আপনি কেবল সেই টেষ্টের উপর ভরসা করে রাস্তায় নেমে পরতে পারেন না।

বিদেশ থেকে যারা বাংলাদেশের গেছেন বা যাচ্ছেন, তাদের বলি। মানুষের মৃত্যুর কারন হয়ে দাড়াবেন না। বিদেশে যেখানে আপনি বসবাস করেন, সেখানে যে নিয়ম আপনি বিনা প্রশ্নে মানতে পারেন, বাংলাদেশের গিয়েও সেই নিয়ম বিনা বাক্যব্যয়ে মেনে চলুন।
বিদেশে বসবাস করে কিছু একটা অন্তত যে শিখেছেন,সেটা দেশের মানুষকে অন্তত বুঝতে দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়