শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০৮:৫৪ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমের সাথে উগ্র আচরণ করে বড় শাস্তি পেলেন জেমিসন

স্পোর্টস ডেস্ক: [২] ক্রাইস্টচার্চের হেগলি ওভালে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টাইগার অধিনায়ক তামিম ইকবালের বিপক্ষে উগ্র আচরণ করে শাস্তি পেলেন কিউই পেসার কাইল জেমিসন। অর্থের জরিমানার সাথে ডিমারিট পয়েন্টও পেয়েছেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই বোলার।

[৩] ঘটনা ঘটে বাংলাদেশ ইনিংসের ১৫তম ওভারে। তখন তামিমের বিপক্ষে রিটার্ন ক্যাচ নেয়ার পর উগ্র আচরণ করেন জেমিসন। কিন্তু ক্যাচটি ধরলেও বল মাটি স্পর্শ করায়টিভি আম্পায়ার নটআউট ঘোষণা করেন। এতে তিনি রেগে গিয়ে বাজে অঙ্গভঙ্গী দেখান।

[৪] যার ফলে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ভঙ্গ করেন জেমিসন। এতে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে জেমিসনকে। সেই সাথে শৃঙ্খলা রেকর্ডে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।

[৫] ২৪ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার শৃঙ্খলা ভাঙ্গার শাস্তি পেলেন কিউই ফাস্টবোলার। তিনি অভিযোগ শিকার করে নেওয়ায় অবশ্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়