শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদার তেরেসা এ্যাওয়ার্ড পেলেন মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফারজানা

মির্জাপুর প্রতিনিধি: [২] শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা শাইনিং পারসোনাল এ্যাওয়ার্ড পেয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা রহমান। এশিয়ান হিউম্যান রাইটস ফাইন্ডেশন ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা রহমানের হাতে এই এ্যাওয়ার্ড তুলে দেন।

[৩] কলেজ সুত্র জানায়, শিক্ষা, চিকিৎসা, জনসেবা, নারী উদ্যোক্তা ও আলোকিত নারীসহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে সারা দেশে গুনীজনদের তালিকা সংগ্রহ করে এশিয়ান হিউম্যান রাইটস ফাইন্ডেশন ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ এ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করেন। গত শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেগুন বাগিচা কেন্দ্রীয় কচি কাঁচা মিলনায়তনে এ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন।

[৪] অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারন সম্পাদক লায়ন মজিবর রহমান হাওলাদারের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিমা ফেরদৌস ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শাহানুর রহমান প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের পর অতিথিবৃন্দ এ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়