শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ১১:০১ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনা তদন্তে আইনজীবী নিয়োগ দিলেন নিউ ইয়র্কের এ্যাটর্নি জেনারেল

রাশিদুল ইসলাম : [২] অন্তত ৪ জন নারী নিউ ইউর্কের গভর্নর এ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন যাদের ৩ জনই কুমোর সহকর্মী ছিলেন। নিউ ইয়র্কের এ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস দুজন আইনজীবীকে নিয়োগ দিয়েছেন যাদের একজন সাবেক ফেডারেল প্রসিকিউটর জুন কিম ও অন্যজন এ্যানি ক্লার্ক। আরটি

[৩] কুমোর বিরুদ্ধে যারা অভিযোগ এনেছেন তাদের একজন শার্লোট বেনেটের আইনজীবী এ্যাটর্নি জেনারেলের এ নিয়োগকে খুবই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।

[৪] এ পরিস্থিতিতে কুমোর নিউ ইয়র্কের গভর্নর পদ থেকে পদত্যাগ করা উচিত নাকি তার বিরুদ্ধে তদন্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন সে নিয়ে বিতর্ক চলছে।

[৫] স্টেট এ্যাসেম্বেলির ২১ জন নারী সদস্যের একটি গ্রুপ কুমোর বিরুদ্ধে তদন্তে এ্যাটর্নিজেনারেল লেটিশা জেমসের সময় বেঁধে দেওয়া উচিত বলে এক বিবৃতিতে জানিয়েছেন। তারা এ্যাটর্নিজেনারেলকে এ তদন্তে সবধরনের সহায়তার কথাও বলেন।

[৬] সিনেটের শীর্ষ নেতা আন্দ্রিয়া স্টুয়ার্ট-কাজিন্স কুমোকে পদত্যাগের আহবান জানান।

[৭] তবে কুমো জানিয়েছেন পদত্যাগ করার কোনো ইচ্ছা তার নেই। এবং তিনি তার সরকারি কাজ অব্যাহত রাখবেন। প্রয়োজন মনে করলে তার বিরুদ্ধে অভিংশন প্রস্তাব আনার পরামর্শ দেন কুমো।

[৮] নিউ ইয়র্কে সংখ্যালঘু দল হিসেবে রিপাবলিকানরা কুমোর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনতে না পারলেও অন্তত ৩০ জন ডেমোক্রেট আইনপ্রণেতা কুমোকে পদত্যাগের আহবান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়