শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০১:৩১ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের চিকিৎসাখাতের জন্য ১০.৬ মিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করেছে বারাক ওবামার সাবেক পররাষ্ট্রনীতি উপদেষ্টা সিলভিয়া সিনহার প্রতিষ্ঠান প্রভা হেলথ

আসিফুজ্জামান পৃথিল: [২] ২০০৮ সালে ওবামার নির্বাচনী প্রচারণার সময় তার উপদেষ্টা হিসেবে কাজ করেন আইনের ছাত্রী সিলভানা। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা দেখে ২০১৮ সালে প্রভা হেলথ গড়েন সিলভানা। টেলিমেডিসিন সেবার পাশাপাশি কোম্পানিটি ক্লিনিকের মাধ্যমে প্রায় দেড় লাখ বাংলাদেশিকে চিকিৎসা দিচ্ছে। টেকিক্রাঞ্চ

[৩] সিলভানা ২০১১ সালে একটি বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশে এসে মায়ের চিকিৎসা নিয়ে বিপাকে পড়েন। দেশের শীর্ষস্থানীয় একটি হাসপাতালে তার মায়ের ভুল চিকিৎসা হয়। হাসপাতালটি জানায় তার মায়ের ক্যান্সার। পরে থাইল্যান্ডে গেলে জানা যায়, তার মায়ের মোটেও ক্যান্সার হয়নি।

[৪] সিলভানা বলেন, ‘মায়ের অসুস্থতার সময় দেখেছি, বাংলাদেশে ভালো চিকিৎসা পাওয়ার সুযোগ নেই। তখন মনে হয়েছে, দেশটি বিভিন্ন খাতে এত উন্নতি করলেও ৪ কোটি মধ্যবিত্ত ভালো চিকিৎসা পাচ্ছে না।’

[৫] প্রভা হেলথের দাবি, বাংলাদেশে কাজ শুরুর পর থেকে প্রতি বছর তাদের কর্মপরিধি তিনগুণ করে বেড়েছে। গত বছর তারা বাড়ি-বাড়ি গিয়ে ৭৫ হাজার করোনা টেস্ট করিয়েছে।

[৬] প্রোভায় বিনিয়োগ করাদের মধ্যে বিখ্যাত সব নাম রয়েছে। তাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত আর্মি জেনারেল ডেভিড এইচ. পেট্রিয়াস, ওয়েলভিলের নির্বাহী প্রতিষ্ঠাতা এস্টার ডাইসন, সিঙ্গাপুরের ড. জেরেমি লিম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়