শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৯:৪৬ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক: [২] ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সৌদি আরবের রিয়াদে রোববার বাংলাদেশ দূতাবাসে আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার নিপীড়িত মানুষের মুখে হাঁসি ফোটাতে চেয়েছিলেন। একই সঙ্গে তিনি ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজের জীবন উৎসর্গ করেন।

[৩] ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু মাত্র ৫১ বছর বয়সে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তাতে নিরস্ত্র সাধারণ মানুষকে তিনি মহান মুক্তিযুদ্ধে উদ্দীপ্ত করতে পেরেছিলেন। বঙ্গবন্ধু সেদিন সাড়ে সাত কোটি বাঙ্গালিকে মুক্তির মন্ত্রে দীক্ষিত করে এক কাতারে নিয়ে এসেছিলেন।

[৪] ২০১৭ সালে ইউনেস্কো এই ভাষণকে পৃথিবীর গুরুত্বপূর্ণ ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যা আমাদের জন্য বিরল সন্মান বয়ে এনেছে।

[৫] পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সৌদি আরবের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়