শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৫:০০ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোনো দলকে ছোট করতে ৭ই মার্চ পালন করেনি বিএনপি বললেন খন্দকার মোশাররফ, বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে অভিযোগ ওবায়দুল কাদেরের

মিনহাজুল আবেদীন: [২] রোববার বিকেলে ঢাকার প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, ৭ই মার্চের ভাষণ মানুষকে উদ্দীপ্ত করেছিলো। তবে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই ছিলো সরকারের সমালোচনা। বিবিসি

[৩] বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১৯৭১ সালে বিএনপির জন্ম হয়নি। সুবর্ণ জয়ন্তী পালনের একটি দিন হিসেবে বিএনপি ৭ই মার্চ পালন করছে। তিনি বলেন, সেই সময়ের অবিসংবাদিত নেতা জনাব মরহুম শেখ মুজিবুর রহমান। তার ভাষণে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা ছিলো, আমরা তা অস্বীকার করিনা। বিএনপির এই কর্মসূচি পালনকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।

[৪] ওবায়দুল কাদের বলেছেন, এক সময় যারা ৭ই মার্চকে নিষিদ্ধ করেছিলো তারাই এখন রাজনৈতিক কূট-কৌশলের আশ্রয় নিয়ে দিনটি পালন করছে। বিএনপির এই কর্মসূচির ফলে দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক আবহ তৈরি হবে।

[৫] বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সত্যকে এড়িয়ে দলীয় ধারণা চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করে একটি ভ্রান্ত ইতিহাস দিচ্ছে। আমরা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে চাই। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়