শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৪:০৫ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১ লাখ ৭ হাজার ২০০ জন, নিবন্ধন করেছে ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন

শাহীন খন্দকার: [২] রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, এরমধ্যে পুরুষ ৬৫ হাজার ৪৩০ জন আর নারী ৪১ হাজার ৭৭০ জন। এপর্যন্ত দেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন মানুষ। তাদের মধ্যে পুরুষ ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন আর নারী ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন। এরমধ্যে ৮৪৮ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।

[৩] রোববার ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ২২ হাজার ৭৭৬ জন। এরমধ্যে পুরুষ ১৪ হাজার ৪৪১ জন আর নারী ৮ হাজার ৩৩৫ জন।

[৪] এখন পর্যন্ত ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ৫ লাখ ৮৯ হাজার ৫২২ জন। এরমধ্যে পুরুষ ৩ লাখ ৮৩ হাজার ১৫৪ জন আর নারী ২লাখ ৬ হাজার ৩৬৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়