শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ১১:০১ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ বেড়ে যাওয়ায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক: [২] শনিবার (৬ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মহাদেশটির সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।

[৩] তারা বলেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে সময়মতো খেলোয়াড়দের পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর সূচি পরে নির্ধারণ করা হবে।

[৪] আগামী ২৫-২৬ ও ৩০ মার্চ ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়ের দুটি রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোয়ারেন্টিনের নিয়মের কারণে ইউরোপের ক্লাবগুলো দক্ষিণ আমেরিকান ফুটবলারদের ছাড়তে রাজী নয়। সে কারণে ম্যাচগুলো স্থগিত করাকেই সবচেয়ে উপযুক্ত সমাধান মনে করেছে কনমেবল।

[৫] লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজসহ দক্ষিণ আমেরিকার ফুটবলারদের বড় একটা অংশ খেলে ইউরোপে। তাদের অনুপস্থিতিতে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ভালো মানের স্কোয়াড গঠন করা ভীষণ কঠিন হয়ে পড়ত মহাদেশটির দশ দলের।

[৬] করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দক্ষিণ আমেরিকার সবগুলো দেশ যুক্তরাজ্য সরকারের লাল তালিকাভুক্ত রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দেওয়া হয়েছে বাধ্যবাধকতা। খেলোয়াড়দের জন্যও নেই কোনো ছাড়। যুক্তরাজ্যে খেলা সব খেলোয়াড়কে দক্ষিণ আমেরিকা থেকে ফিরে ১০ দিন বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হবে।

[৭] ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও লিভারপুলের ইয়ুর্গেন ক্লপের মতো তারকা কোচরাও বাছাইয়ের জন্য খেলোয়াড়দের ছাড়ার বিপক্ষে। যুক্তিও আছে তাদের কাছে। গার্দিওলা সম্প্রতি বলেন, ছয়, সাত, আট কিংবা নয় জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দশ দিনের জন্য (কোয়ারেন্টিনে থাকায়) খেলতে পারবে না। এর কোনো মানে নেই। তারা (জাতীয় দলের হয়ে খেলতে) বিমানে চড়বে না। - ডেইলি স্টার/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়