শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রুশ টিকা নিলেন মাদুরো (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার স্পুটনিক-৫ টিকা নিয়েছেন। পশ্চিমা দেশগুলোতে এই রুশ ভ্যাকসিনটি গ্রহনযোগ্যতা না পেলেও ইউরোপে তা কদর পেয়েছে। আরটি

[৩] ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে কোভিড টিকা সরবরাহে বাধা রয়েছে। যে কারণে মিত্র দেশ হিসেবে রুশ টিকাই সংগ্রহ করতে সমর্থ হয়েছে দেশটি। গত মাসে ১ লাখ ডোজ স্পুটনিক-৫ টিকার একটি চালান মস্কো থেকে কারাকাসে এসে পৌঁছেছে।

[৪] মাদুরো ছাড়াও গত জানুয়ারিতে রুশ টিকা নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তে ফার্নান্দেজ। রাশিয়ায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মস্কোতে স্পুটনিক টিকা নেন।

[৫] রুশ টিকা ইউরোপে অনুমোদনের অপেক্ষায় আছে। ফাইজার ও এ্যাস্ট্রাজেকার টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে ৯২ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে।

[৬] স্পুটনিক বিশ্বের প্রথম কোভিড টিকা। তবে পশ্চিমা মিডিয়াগুলো রুশ টিকার দ্রুত অনুমোদন দেওয়ার বিষয়টি সমালোচনা করে আসছে। জার্মানি, ইতালি, আয়ারল্যান্ডসহ বেশ কিছু দেশে স্পুটনিক টিকা অনুমোদনের জন্যে আবেদন করা হয়েছে।

https://twitter.com/i/status/1368222338165084165

  • সর্বশেষ
  • জনপ্রিয়