শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৬:০৯ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারীকালীন অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ব্রিকস ব্যাংক থেকে ১.৮ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে চীন

লিহান লিমা: [২]গত বছরের মহামারীর তীব্র ধকল সত্ত্বেও চীনের অর্থনীতির চাকা ইর্ষন্বীয় গতিতে এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে মহামারীকালীন অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্যাংক থেকে অর্থ ঋণ নিয়েছে দেশটি। দ্য ইকোনমিকস টাইমস

[৩] ব্রিকসের বিবৃবিতে বলা হয়, তারা করোনা জনিত অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য জরুরি সহায়তা প্রকল্প ঋণের অংশ হিসেবে চীনকে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে।

[৪]মহামারীর বিরুদ্ধে লড়তে এ নিয়ে দ্বিতীয়বার চীনকে জরুরি ঋণ অনুমোদন দিলে এনডিবি। এর আগে ২০২০ সালেও ১.৮ বিলিয়ন ডলার দেশটিকে ঋণ হিসেবে দেয় ব্যাংকটি।

[৫]চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, বরাদ্দকৃত এই অর্থ উৎপাদনশীলতা বৃদ্ধি, দেশে কর্মসংস্থানের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে ব্যয় করা হবে।

[৬]২০২০ সালের এপ্রিলে ব্যাংকটি সদস্য দেশগুলোকে জরুরি সহায়তা দেয়ার প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় মহামারী প্রতিরোধে সদস্য দেশগুলোকে আর্থিক সহয়তা দেয়ার কথা বলা হয়। সেই সঙ্গে ব্যাংকটি সাতটি অ্যান্টি ভাইরাস জনিত জরুরি ঋণ প্রকল্পেরও অনুমোদন দিয়েছে, যার অর্থমূল্য ৭ বিলিয়ন মার্কিন ডলার।

[৭]ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ব্রিকসের সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়