শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৩:৪৫ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

ইমদাদুল হক: [২] আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোনায়েম নামের শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছে।

[৩] রোববার (৭ মার্চ) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] নিহত মোনায়েম শিল্প পুলিশ-১ এর উপপরিদর্শক (এসআই)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে। এছাড়া তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

[৫]  বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল হক। তিনি জানান, রাতে সরকার মার্কেট এলাকায় দায়িত্বরত ছিলেন মোনায়েম। ভোরে নামাজ শেষে রাস্তা পারাপার হতে গিয়ে কোনো এক অজ্ঞাত পরিবহনের চাকায় নিচে পৃষ্ট হন তিনি৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়