শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৫:৪৩ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মোহামেডানের ১৬ পরিচালক পদে নির্বাচিত যারা

নিজস্ব প্রতিবেদক : [২]ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ২০ জনের মধ্যে লড়াই শেষে নির্বাচিত হয়েছেন ক্লাবটির ১৬ জন পরিচালক। তারা আগামী ২ বছর সাদাকালো ক্লাবটির পরিচালক পদে থেকে দায়িত্ব পালন করবেন।

[৩] শনিবার রাতে (৬ মার্চ) ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রিয়াজুল কবির। ৩৩৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৩৯ জন। গণনার সময় ৭টি ভোট বাতিল হয়েছে।

[৪] পরিচালক পদে নির্বাচনে হেরেছেন আব্দুস সালাম মুর্শেদী, কামরুন নাহার ডানা, সাজেদ এ আদেল ও মোস্তাকুর রহমান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এর আগেই সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন (অব.)। তাই এই পদে নির্বাচন হয়নি।

[৫] পরিচালক পদে নির্বাচিত যারা: মাসুদুজ্জামান(২১৯), মো. হানিফ ভুঁইয়া(১৪৪), আবু হাসান চৌধুরী প্রিন্স(২০৮), খোজেস্তা-নুর-ই-নাহরিন(২১০), জামাল রানা(১৪৪), কাজী ফিরোজ রশীদ এমপি(২১৮), মাহবুব-উল আনাম(২২৩), প্রকৌশলী গোলাম মো. আলমগীর(২২৩), মইন উদ্দিন হাসান রসিদ(২১৮), মোস্তফা কামাল(২২০), শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি(২২৬), সিদ্দিকুর রহমান(২২১), দাতো মো. ইকরামুল হক(২১৫), মো. মঞ্জুর আলম(২১৮), এ. জি. এম সাব্বির(২১৮) ও প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া (১৭৬)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়