শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৯:৫১ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৫৪০, সুস্থ ৮২২

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

[৩] দেশে এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৮ হাজার ৪৫১ জন। এ নিয়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমার পাশাপাশি সুস্থ হয়েছে ৮২২ জন। এপর্যন্ত সুস্থ্য হয়েছে ৫ লাখ ১৯ হাজার ৬৬ জন। আর মোট শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জন।

[৪] ২৪ ঘণ্টায় শনাক্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪.৩৬ আর সুস্থ্য ৯১.৩১ এবং মৃত্যু ১.৫৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে পুরুষ ৭ ও নারী ৩ জন।

[৫] এদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে দু’জন আর খুলনাতে একজন। মৃতদের মধ্যে সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

[৬] মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, ৪০- ৫১ উর্ধ্ব দুইজন, পঞ্চাশ থেকে ষাটর্ধ্ব সাতজন ।

[৭] গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ১২ হাজার ৮৩৪ টি আর পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮২ জনের।

[৮] এদিকে এপর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৩২ হাজার ১১৩ জন, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩১ লাখ ৭৫ হাজার ৭৭৯ আর বেসরকারি ব্যবস্থাপনায় ৯ লাখ ৫৬ হাজার ৩৩৪ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়