শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৩:৫৪ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থনৈতিক নির্ভরশীলতা সূচকে ভারতকে টপকে গেছে বাংলাদেশ

আসিফুজ্জামান পৃথিল: [২] তবে এখনও রয়ে গেছে প্রায় নির্ভরশীল দেশের তালিকায়, বৈশ্বিক অবস্থান ১২০। ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক হেরিটেজ ফাউন্ডেশন তাদের বার্ষিক প্রতিবেদনে বিশ্বের মুক্ততম অর্থনীতিগুলোর তালিকা প্রকাশ করেছে। মোট ৫টি ক্যাটাগরিতে স্থান পেয়েছে ১৭৮টি দেশ। অর্থনীতিগুলোকে মুক্ত, অধিকাংশ ক্ষেত্রে মুক্ত, প্রায় মুক্ত, প্রায় নির্ভরশীল এবং পুরোপুরি নির্ভরশীল ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ইরাক, লিবিয়া, লিখেনেস্টাইন, সোমালিয়া, সিরিয়া ও ইয়ামেন কোনও তালিকাতেই স্থান পায়নি।

[৩] এই তালিকায় বাংলাদেশের স্কোর ৫৬.৫। মোট ৪টি ক্যাটাগরিতে ১২টি ভ্যারিয়েবলের উপর স্কোর নির্ধারিত হয়েছে। এই ৪ ক্যাটাগরি হলো আইনের শাসর, সরকারের আকার, নীতিনির্ধারকের সক্ষমতা এবং মুক্তবাজার।

[৪] বাংলাদেশ সবচেয়ে খারাপ করেছে আইনের শাসনে। সম্পদের অধিকারে স্কোর ৩৮, বিচারিক কার্যকারিতায় ৩৫.৪ এবং সরকারের ইন্টিগ্রিটিতে ২৭.৭। সবচেয়ে ভালো করেছে সরকারের আকারে। করের বোঝায় ৮৪, সরকারি খরচে ৯৩.৮ এবং আর্থিক স্বাস্থ্যে স্কোর ৬৬,৩। ব্যবসায়িক স্বাধীনতায় ৫৫.৬, শ্রমের স্বাধীনতায় ৬৮.৮ এবং আর্থিক স্বাধীনতায় ৬৯.৯। ব্যবসায়িক স্বাধীনতায় স্কোর ৬৩.৪. বিনিয়োগের স্বাধীনতায় ৪৫ এবং আর্থিক স্বাধীনতায় স্কোর ৩০।[৫] ভারতের চেয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে থাকলেও দুদেশের স্কোর সমান। এইক্ষেত্রে বিশ্বের শীর্ষ ৫ দেশ হলো; সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ড। পিছিয়ে থাকা ৫ দেশ হলো জিম্বাবুয়ে, সুদান, কিউবা, ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়া। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ