শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এইচ টি ইমামকে বিএনপি ব্যবহার করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা: জাফরুল্লাহ

শিমুল মাহমুদ: [২] প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যু বিএনপি কিভাবে দেখে সাংবাদিকদের এমন প্রশ্নে গণ স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেন, বিএনপির দেখার মতো এত বুদ্ধি আছে কি না আমি জানি না। তিনি একজন ভালো আমলা, মুক্তিযুদ্ধে তার অবদান ছিল। ভিন্নমত থাকলেও তার ব্যবহার ছিল অত্যন্ত মধুর। বিএনপি তাকে ব্যবহার করতে পারেনি এটা বিএনপির ব্যর্থতা।

[৩] তিনি বলেন, আজ যে গণতন্ত্র আমলাতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এটা তার পরিকল্পনায়। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, তাকে শ্রদ্ধা জানাই।

[৪] জাফরুল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকার গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরবর্তী সময়ে আমলারা যে পাত্রে যান সে পাত্রের আকার ধারণ করেছেন। তার সবচেয়ে বৈচিত্র্যময় কর্মক্ষমতা হলো আমলাতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র নিয়ন্ত্রণ করা। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এইচ টি ইমামের নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়