শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৮:৪২ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রমজানে কোভিড টিকা নিলে রোজা ভাঙ্গবে না, বলছেন ব্রিটিশ মুসলিম চিকিৎসকরা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ব্রিটিশ মুসলিম চিকিৎসকদের ইসলামিক মেডিক্যাল গ্রুপ বলছে যুক্তরাজ্যে ফাইজার/বায়োএনটেকের টিকা আলেমরা অনুমোদন দেওয়ার পর সবাই তা নিচ্ছে। রোজা রেখে এই টিকা নিলে রোজা ভঙ্গ হবে না। সুতরাং দেরি না করে সবারই দ্রুত টিকা নেওয়া উচিত। আরব নিউজ

[৩] গত ডিসেম্বরে আরব আমিরাতের ‘ফতোয়া কাউন্সিল’, বলে, কোভিড টিকায় যদি শুকরের শরীরেরও কোনো অংশ থাকে তবুও মুসলিমরা টিকা নিতে পারবে।

[৪] এনএইচএস রেস অ্যান্ড হেলথ অবজারভেটরির ডিরেক্টর ডা. হাবিব নকভি ইনডিপেন্ডেন্টকে বলেন, দিনে টিকা নিলে অনেকেই কিছুটা অসুস্থ হয়ে পড়ছে। শরীর কিছুটা ব্যথা হচ্ছে। অনেকের আবার টিকা দেওয়ার পর ওষুধ খেতে হচ্ছে। যার ফলে মুসলিমরা রমজানে টিকা নেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

[৫] রোজার শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। টিকা নেওয়ার মাধ্যমে মানুষকে করোনাভাইরাস থেকে সুরক্ষা দেওয়া হবে। সুতরাং রোজা রেখে এই টিকা নিতে কোনো সমস্যা নেই। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়