শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুভ কামাল: জীবন হচ্ছে স্টক মার্কেটের মতো!

শুভ কামাল : জীবন হচ্ছে স্টক মার্কেটের মতো। গত বছর আমার স্টক মার্কেটে লস হয়েছে ৪২২ ডলার। নতুন ছিলাম তাই স্টক মার্কেটের দাম কমতে দেখলেই তাড়াহুড়া করে বেচে দিতাম, পরে এক সময় সব টাকা বের করে নিয়েছিলাম। অথচ এ বছর দেখলাম সেই একই স্টক গুলা যদি আমি লসে না বেচে ধরে রাখতাম তাহলে আমার লাভ হতো দুই তিন হাজার ডলার, কয়েক মাস পরেই স্টকের দাম আবার বেড়ে গেছে। স্টক মার্কেটের অভ্যাসই হলো উঠানামা করা যেটা আমি নতুন হওয়ায় বুঝতে পারিনি। জীবনও তেমন। আপনার যদি মনে হয় আপনার জীবন তলিয়ে যাচ্ছে তবে ভুল, হঠাৎ আবার উঠে যাবে, এভাবেই জীবনের পারদ উঠে নামে।

খেলা ছেড়ে দিলেই ভুলটা হবে। দেড় দুই বছর আগে আমি প্রচন্ড ডিপ্রেশনে ছিলাম, কেউ টের পাননি হয়তো। আমার ধারণা ছিলো আমারে কেউ ভালবাসবে না, আমার বিয়া টিয়া সংসার হবেনা, হয়তো দেশে গিয়া অর্ধেক বয়সী আমারে বুঝবে না এমন মেয়েকে এরেঞ্জড বিয়ে করতে হবে যে আমারে বিয়া করবে শুধু ক্যারিয়ার দেখে আর আমেরিকান পাসপোর্ট দেখে। এই চরম ডিপ্রেশনের দেড় বছরের মাথায় আমার আজকে বউও আছে, বাচ্চাও আছে। অনেকে সুইসাইডের কথা বলেন হোমপেজে দেখি। জীবনটাকে একটা চান্স দেন। জীবনের গ্রাফের নিয়মই হচ্ছে স্টক মার্কেটের মতো উঠানামা করা। লসে বেচে দিলেই ভুলটা করবেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়