শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত? ◈ মৌসুমি নিম্নচাপের প্রভাবে ৫ জেলায় বন্যার সতর্কতা জারি ◈ আওয়ামী লীগের বিচার কিভাবে করতে চাইছে সরকার ◈ মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্প-পুতিন ৯০ মিনিটের ফোনালাপ, যে কথা হলো ◈ হামের সংক্রমণ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু ◈ করদাতাদের সতর্ক করল এনবিআর, জারি ৪ নির্দেশনা ◈ ব্যবসায়ীর অ.ণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরালের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ অসহায় মানুষের সহায়তার জন্য ৮ কোটি টাকা বিতরণে খরচ ৫৩ কোটি!

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মা’ আ:লীগ করায় নিজ মায়ের বদলে খালেদা জিয়াকে ‘মা’ ডাকেন ছাত্রদল নেতা!

এএইচ রাফি:[২]  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেবী ইয়াছমিনের ছেলে রিফাত বিন জিয়াকে সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে পদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে ছাত্রদলের কমিটিতে রাখায় দলটির অন্য নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে রিফাত বিন জিয়া বলছেন, আওয়ামী লীগের রাজনীতি করায় তিনি তার মাকে ‘মা’ বলে ডাকেন না।

[৩] খোঁজ নিয়ে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সরাইল উপজেলা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এ কমিটির আহ্বায়ক করা হয় রিফাত বিন জিয়াকে।আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে কমিটির শীর্ষ পদ দেওয়ায় বিষয়টি নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে জেলা ছাত্রদলের কাছে আহ্বায়ক কমিটির ১৪ সদস্য তাদের পদত্যাগপত্র জমা দেন।

[৪] নিজেকে নিয়ে দলীয় নেতাকর্মীদের ক্ষোভের বিষয়ে জানতে চাইলে রিফাত বিন জিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতি করায় আমি মাকে 'মা ডাকি না'। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই এখন আমার মা। আমার বাবা ১৯৭৯ সাল থেকে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রদলকে সাংগঠনিকভাবে দুর্বল করতেই আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

[৫] রিফাতের মা বেবী ইয়াছমিন ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় থেকে পড়াশোনা করে। আমার সঙ্গে তেমন একটা যোগাযোগ হয় না। ছেলে আপনাকে 'মা' ডাকেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সে আমার কাছে কম আসে। কাছে না এলে কীভাবে ডাকবে?

[৬] এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী বলেন, কেন্দ্রীয় কমিটি সরাইল উপজেলা ছাত্রদলের কমিটির অনুমোদন দিয়েছে। কমিটির ১৪ জন সদস্য পদত্যাগপত্র দিয়েছেন আমাদের কাছে। আমরা এগুলো কেন্দ্রীয় সাংসদে পাঠাব। এরপর কেন্দ্রীয় কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়