শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০২:৫৬ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলা পাকিস্তানে, জুয়া চলে সিলেটে!

ডেস্ক রিপোর্ট: ভারতের আইপিএলে অংশগ্রহণকারী দলগুলোর খেলা নিয়ে এতদিন সিলেটে ‘জুয়া খেলা’ হলেও এবার পাকিস্তানের সুপার লিগের ম্যাচগুলো নিয়ে সিলেটে প্রতিদিন বসে বড় বড় জুয়ার আসর।

এমন আসর থেকে ১৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, রবিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার আমিন মিয়ার কলোনিতে নেক্সার মিয়ার দোকানে টেলিভিশনে চলা পাকিস্তান সুপার লিগের করাচি কিংস বনাম লাহোর কালান্দার্সের টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ ঘিরে জুয়া খেলায় মত্ত ছিলেন ১৫ জুয়াড়ি। খবর পেয়ে রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন রুবেল আহমদ (২৬), সোহাগ শেখ (৩৯), মো. আলমঙ্গীর (৩৫), রফিক আহমদ (২৭), মো. আবুল হাসান (২৪), মো. ইমাম হোসেন (২০), রিপন মালাকার (২৯), জামাল মিয়া (৩০), কবির আহমদ (৩০), জগলু আহমদ জুয়েল (৩২), রুবেল আহমদ (২৪), শাহজাহান মিয়া (২৮), মিসবাউর রহমান (৩০), আলমঙ্গীর আহমদ (২০) ও লিমন আহমদ (২৬)।

অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমার থানার এসআই স্নেহাশীষ পৈত্য, এএসআই মো. মোখলেছুর রহমান, এএসআই মো. শামীম, এএসআই আপন মিয়া, কনস্টেবল আবুল কালাম, নাহিদ, জিয়া ও শফিক মিয়া।

পুলিশ জানায়, নেক্সার মিয়ার দোকানে পাকিস্তান সুপার লিগের বিভিন্ন ম্যাচ ঘিরে বড় বড় জুয়ার আসর বসে। এসব জুয়ার আসরে ম্যাচ চলাকালীন টাকার বিনিময়ে খেলার ফলাফল ও বলপ্রতি ছয়-চার এবং উইকেট পতনের আগাম ঘোষণা দিয়ে ন্যূনতম ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাজি ধরা হয়, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ