শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৬:২৯ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে হঠাৎ বাস বন্ধ বিভাগীয় সমাবেশ পণ্ড করতেই এ সিদ্ধান্ত, দাবি বিএনপির

মঈন উদ্দীন : [২] আগামীকাল ২ মার্চ বিএনপির বিভাগীয় সমাবেশ তাই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।

[৩] তবে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন,বগুড়ায় তাদের এক শ্রমিককে মারধর করা হয়েছিল। মারধরকারীদের গ্রেফতারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে।

[৪] সোমবার (১ মার্চ) সকাল থেকে হঠাৎ বন্ধের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। তারা অনেকেই কাউন্টারে এসে ফিরে যাচ্ছে। এছাড়া বিকল্প পথে হিসেবে অন্য যানবাহনে নিজ নিজ গন্তেব্যে যাচ্ছেন বলে জানা গেছে।

[৫] এছাড়া চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারগুলো বন্ধ দেখা গেছে।রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন- ‘এখন পর্যন্ত আমাদের বিভাগীয় সমাবেশের জায়গা দেওয়া হয়নি।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়