শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৯:৫১ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট: জাটকা সংরক্ষণে আজ সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ছয় জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। জেলাগুলো হল- বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর ও লক্ষ্মীপুর।

গতকাল রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাটকা সংরক্ষণে আজ সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।

তিনি জানান, এ সময় সারা দেশে ইলিশ আহরণ বন্ধ থাকার পাশাপাশি বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন এবং মজুদও নিষিদ্ধ থাকবে। এরই মধ্যে সংশ্লিষ্ট জেলাগুলো এ বিষয়ে জেলেদের সচেতন ও সতর্ক করে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। স্থানীয় মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের পক্ষ থেকে নিষিদ্ধ সময়ে নিয়মিত টহলেরও ব্যবস্থা করা হয়েছে। -ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়