শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০১:১৭ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপুল ভোটে লক্ষ্মীপুরের রায়পুরে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট নির্বাচিত

রাকিবুল ইসলাম : [২] রায়পুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট ৮ হাজার ৪০২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবিএম জিলানী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৪১ ভোট, স্বতন্ত্র অধ্যাপক মনির ৩০৭ ভোট।

[৩] রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। এরপর বিকাল ৪ টার পর বিভিন্ন কেন্দ্র থেকে পাঠানো তথ্যানুযায়ী এ ফলাফল পাওয়া যায়।

[৪] জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাওয়া তথ্যে জানা যায়, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট ৬ হাজার ৯৬১ ভোট বেশি পেয়েছেন।

[৫] নৌকা বিজয়ের খবরে রায়পুর পৌর শহরে বিজয় মিছিল বের করে নৌকা প্রতীক প্রার্থীর কর্মী-সমর্থকরা। এসময় তারা গিয়াস উদ্দিন রুবেল ভাটের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

[৬] এছাড়াও ৯টি ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হলেন: ১নং ওয়ার্ড আবু নাছের বাবু, ২নং ওয়ার্ড মাহবুবুর রহমান রিজভী, ৩নং ওয়ার্ড ইউছুফ আলী বিএসএস, ৪নং ওয়ার্ড আনোয়ার হোসেন বাহার, ৫নং ওয়ার্ড জাকির হোসেন নোমান, ৬নং ওয়ার্ড আইনুল কবির মনির, ৭নং ওয়ার্ড মেহেদী হাসান শিশির পাঠান, ৮নং ওয়ার্ড মোঃ আবুল হোসেন, ৯নং ওয়ার্ড রুবেল প্রধানিয়া।

[৭] সংরক্ষিত নারী কাউন্সিলর ১,২,৩ নাজমে আরা মনি, ৪,৫,৬ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেরদৌসী আক্তার স্বপ্না, ৭,৮,৯ সামছুন নাহার লিলি।

  • সর্বশেষ