শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৭ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা নিলেন ২৯ লাখ ৮৪ হাজার ৭ শত ৭৩ জন [২] নিবন্ধন করেছেন ৪২ লাখ ৩ হাজার ৮ শত ৩৫ জন

শিমুল মাহমুদ: [৩] রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও টিকাদাণ কেন্দ্র গুলোতে কমছে মানুষের ভিড়। প্রথম দিকে বড হাসপাতাল কেন্দ্রীক নিবন্ধন হলেও ধীরে ধীরে ছোট কেন্দ্র গুলোর প্রতিওি আগ্রহ বাড়ছে টিকা প্রত্যাশিদের। শনিবার দুপুরে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে টিকা নেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাতীয় নেতা তোফায়েল আহমেদ। তিনি জানান, তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি এবং তিনি সুস্থ আছেন।

[৪] শনিবার টিকাদানের ১৭ তম দিনে সারাদেশে টিকা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮ শত ৩৩ জন, এর মধ্যে পুরুষ ৮০ হাজার ৭ শত ৬১ ও নারী ৫৩ হাজার ৭২ জন, এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন, ২৯ লাখ ৮৪ হাজার ৭ শত ৭৩ জন। এর মধ্যে পুরুষ ১৯ লাখ ৩৭ হাজার ২৬ জন, ১০ লাখ ৪৭ হাজার ৭ শত ৪৭ জন। শুধু রাজধানীতে টিকা নিয়েছেন, ঢাকা বিভাগে টিকা নিয়েছেন, ৮ লাখ ৯৫ হাজার ৩ শত ৯৪ জন।ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৩০ হাজার ৯ শত ৯৫, চট্টগ্রাম বিভাগে , ৬ লাখ ৫৭ হাজার ৭০ জন। রাজশাহীতে ৩ লাখ ৩২ হাজার ৩২ জন। রংপুরে ২ লাখ ৭৩ হাজার ৯শত ৭৩।

[৫] এদিকে দেশে নতুন করোনাভাইরাসে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ৪০৭ জন। এ নিয়ে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৪০০ জনের মৃত্যু হল। আর গত ২৪ ঘণ্টায় আরও ৪০৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জন হয়েছে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৬ হাজার ১০৭ জন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়