শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনের নিচে কাটা পড়েপূর্বধলায় নারীর মৃত্যু

হাবিবুর রহমান :নেত্রকোনার পূর্বধলায় শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬,৪০ মিনিটের দিকে ট্রেনের নিচে কাটা পড়ে লক্ষী রানী (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।

জারিয়া-ময়মনসিংহ রেল পথের পূর্বধলা রেল স্টেশন সংলগ্ন সাবেক সাংসদ আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ আলী বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লক্ষী রানী পূর্বধলা সদরের রাজপাড়া গ্রামের মৃত নান্টু চক্রবর্তীর স্ত্রী।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন জানান, শনিবার সন্ধ্যায় জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৫ নং আপ লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

রেলওয়ে পুলিশ এখন পর্যন্ত উপস্থিত হয়নি তবে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছে। স্বজনদের দাবী তার স্বামীর মৃত্যুর পর সে মানসিক বিকারগ্রস্থ ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়