শিরোনাম
◈ ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু, উদ্বোধনী দিনেই ছয়টি নতুন রেকর্ড ◈ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৪ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাইডেনের ১.৯ ট্রিলিয়ন কোভিড সহায়তা প্যাকেজ অনুমোদন

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের কোভিড সহায়তা প্যাকেজে ইউএস হাউস অনুমোদন দেওয়ার পর তা সিনেটে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী আগস্ট পর্যন্ত বেকারভাতা হিসেবে ৪শ ডলার দেওয়া ছাড়াও এ সহায়তা প্যাকেজে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যে বিশেষ নগদ সহায়তা ও কোভিড টিকাদান ও চিকিৎসায় ৭৫ বিলিয়ন ডলার ব্যয় করা হবে। গত শনিবার ইউএস হাউসে এ সহায়তা প্যাকেজের পক্ষে ২১৯ ও বিপক্ষে ২১২ ভোট পড়ে। রিপাবলিকানরা এ সহায়তা প্যাকেজের বিরুদ্ধে ভোট দেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন কোভিড ভাইরাস নিশ্চিহ্ন করতে কংগ্রেস ব্যবস্থা নিচ্ছে। আমরা কর্মীদের পকেটে সরাসরি অর্থসহায়তা পাঠানোর ব্যবস্থ করেছি। স্পিকার ন্যান্সি পেলোসি বলেন এ ধরনের কোভিড সহায়তা প্যাকেজ বিল পাশ বিশাল পরিবর্তন বয়ে আনবে।

তবে হাউসের সংখ্যালঘু নেতা কেভিন ম্যাককার্থি বলেন এটি উদ্ধারকারী বা ত্রাণ হিসেবে নয় মার্কিন নাগরিকদের জন্যে তা ক্ষতি বয়ে আনবে। বিলটি পাশে যাতে কোনো ব্যতয় না ঘটে সে জন্যে সিনেট মেজরিটি নেতা চাক শুমার বিষয়টি নিয়ে ডেমোক্রেট আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে বসেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন এ বিলটি দ্বিপক্ষীয় সমর্থনের মধ্যে পাশ হয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ইউএস হাউসে বাজেট কমিটিতে বিলটি পাশের পক্ষে ১৯ এবং বিপক্ষে ১৬ ভোট পড়ে। এই সহায়তা প্যাকেজে মার্কিন পরিবারগুলোকে আগের দেওয়া সরাসরি সহায়তা বাড়িয়ে ১৪শ ডলারে উন্নীত করা হয়েছে।

 

  • সর্বশেষ