শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১০:২১ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর রাইডার্সে সরাসরি চুক্তিতে দুই বিদেশি ক্রিকেটার 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। নতুন মৌসুমে ঠিকানা বদলাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার। বিপিএলের আগামী মৌসুমে রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে মুস্তাফিজকে। নিলামের আগে সরাসরি চুক্তিতে বাঁহাতি পেসারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে বিপিএলের গভর্নিং কাউন্সিল নিলামের আগে দলগুলোর চুক্তির তালিকা ঘোষণা করেছে। রংপুরের বিদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে। বিসিবির পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নাফে বিপিএলের গত আসরে চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন। আর মুকিম এর আগে বিপিএলে খেলেননি। --- ক্রিক‌ফ্রেঞ্জি

এদিকে ২০১৫-১৬ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। 

পরবর্তীতে রাজশাহী কিংস, রংপুর রেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন। সবমিলিয়ে ৮২ ম্যাচে ১০৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। ক্যারিয়ারসেরা মৌসুমে পার করেছেন রেঞ্জার্সের জার্সিতে।

সেবার ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। গত কয়েক আসরে অবশ্য প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি তিনি। ক্যাপিটালসের হয়ে ১২ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। মুস্তাফিজের পাশাপাশি রংপুরের হয়ে খেলতে দেখা যাবে নুরুল হাসান সোহানকেও। সবশেষ কয়েক বছরেই দলটির হয়ে খেলেছেন তিনি। এমনকি রংপুরকে নেতৃত্বও দিয়েছেন।

গ্লোবাল সুপার লিগেও (জিএসএল) শিরোপা জিতেছেন একই ফ্র্যাঞ্চাইজির হয়ে। বিপিএলে এখনো রংপুরকে শিরোপা জেতাতে না পারলেও নেতৃত্বগুণে সবার মন জিতে নিয়েছেন সোহান।

ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টের আগামী আসরেও রংপুরের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে। দেশি দুই ক্রিকেটারের পাশাপাশি কাইল মেয়ার্স, খাওয়াজা নাফে, ডেভিড মালানের মতো বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়